পাঁশকুড়া যা ফুলের উপত্যকা নামে পরিচিত বর্তমানে দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র । এই শীতকালে সপ্তাহের শেষে ছুটি পেলে একবার বেড়িয়ে আসতে পারেন ।
ট্যুরিস্ট গাইড – হাওড়া বা কলকাতা থেকে এলে পাঁশকুড়া জংশনের পর ক্ষীরাই স্টেশনে নামতে হবে । নিজস্ব গাড়িতে বা বাসে এলে এন এইচ – ৬ ধরে এসে পাঁশকুড়া স্ট্যান্ডে নেমে তমলুক – পাঁশকুড়া লোকাল রাস্তা দিয়ে পি ডব্লিউ ডি মাঠের পাশ দিয়ে কাঁসাই নদীর ধার দিয়ে যেতে হবে । হলদিয়া বা দীঘা রুট থেকে এলে রাধামনি থেকে তমলুক – পাঁশকুড়া লোকাল রাস্তা দিয়ে এসে পাঁশকুড়া স্টেশন থেকে টোটো ভাড়া নিয়ে নিন , নিজস্ব গাড়ি থাকলে প্রতাপপুর থেকে সোজা পাঁশকুড়া বাজার এসে কাঁসাই এর ধার দিয়ে ক্ষীরাই চলে যান , রাস্তার পাশে পড়বে ফুলের উপত্যকা । নিজস্ব গাড়ি না থাকলে টোটো ভাড়া নিয়ে নিন । ফুলের উপত্যকায় পুলিশের কড়া নজরদারি রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে । পর্যটকদের জন্য চা , টিফিনের স্টল রয়েছে । পাঁশকুড়া শহরে ভালো হোটেল ও অতিথি নিবাস রয়েছে ।







