পাঠকের কলম – ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে নবম- দশম এবং একাদশ- দ্বাদশ স্তরের মেধাতালিকাভুক্ত হয়েও চাকরি থেকে বঞ্চিত শিক্ষক- শিক্ষিকা পদপ্রার্থীদের যে ধর্ণা চলছে আজ তার ১৪০ তম দিন । আজ সরাসরি গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষক পদপ্রার্থীদের ধর্ণা মঞ্চে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে ধর্ণায় বসে থাকা বঞ্চিত শিক্ষক- শিক্ষিকা পদপ্রার্থীগণ তাদের যন্ত্রণার কথা অধীরবাবুর কাছে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ।

ধর্ণামঞ্চে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

সৌজন্যে – সুদীপ মন্ডল , স্টেট কো অর্ডিনেটর , যুব ছাত্র অধিকার মঞ্চ ।

পাঠকের কলম , নিউজ পোর্টালের দায় নেই ।