বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম । এই কেন্দ্রে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় । উল্লেখ্য , সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ কেন্দ্রটি শূন্য হয়ে যায় । একসময় বালিগঞ্জ সিপিএমের শক্ত আসন ছিল এবং এই আসনে লড়াই করতেন রবীন দেব । ২০০৬ থেকে বালিগঞ্জে তৃণমূল জয়ী হচ্ছে । অপরদিকে আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বালিগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী । তিনি গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ আসনে বিজেপির প্রার্থী ছিলেন ।