
অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা। বহরমপুরের রাজা কৃষ্ণনাথ কলেজের ফিজিক্স অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রীকে ভরসন্ধ্যায় একজন দুষ্কৃতী নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে । তার বাড়ি মালদহ । বহরমপুরে একটি মেসে থাকতো । ছাত্রীটির বাবা একটি হাই মাদ্রাসার দর্শনের শিক্ষক ।
মেস থেকে ডেকে এনে ওই তরুণীকে এলোপাথাড়ি কোপ মারা হয় । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে । হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ।