কোন হোটেল, ট্যুরিস্ট এজেন্সিকে আধার কার্ড বা কপি দিতে মানা করলো সরকার। হোটেলের তরফে আধার চাওয়া বা কপি রাখা নিষিদ্ধ ও বেআইনি পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে , ২০১৬ আধার অ্যাক্টে বলা রয়েছে । একই সাথে এটা অপরাধযোগ্য । আধারের অপব্যবহার রুখতে এই নির্দেশিকা দেওয়া হয়েছে । আধারের বিকল্প হিসেবে ‘মাস্কড’ আধার ব্যবহার করতে বলা হয়েছে যেখানে আধারের শেষের চারটি সংখ্যা উল্লেখ থাকবে , এটা আধারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে । এছাড়া , বলা হয়েছে কোন সাইবার কাফে বা কিয়স্ক থেকে আধার ডাউনলোড না করতে , যদি করতেই হয় তাহলে এটা নিশ্চিত করতে হবে আধার ডাউনলোড করার পর সাইবার কাফে বা কিয়স্কের কম্পিউটারে ডাউনলোড করা আধার মোছা হয়েছে । যে সমস্ত সংস্থাকে আধার চেক করার অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র সেই সংস্থাগুলিই আধার চেক করতে পারবে । যদি কোন সংস্থা আধার দেখতে চায় তাহলে সেই সংস্থাকে আধার চেক করার জন্য বৈধ লাইসেন্স থাকতে হবে । মাস্কড আধার হল যেখানে আধারের বারোটি ডিজিটের মধ্যে শেষের চারটি ডিজিট উল্লেখ থাকবে প্রথম আটটি ক্রস করা থাকবে ।
আপনারা নিজের সুবিধার জন্য ও বিতর্ক এড়ানোর জন্য সরকারের দেওয়া নির্দেশিকাটি সঙ্গে রাখুন যেটা নিচে দেওয়া হল ।


