৬৪ বছর বয়সি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ সমর্থিত প্রার্থী । তাঁর জন্ম উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলাতে । তিনি উড়িষ্যা বিধানসভার প্রাক্তন সদস্য এবং মন্ত্রী ছিলেন । এছাড়া , তিনি ঝাড়খন্ড রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন । অপরদিকে বিরোধী জোটের সমর্থনে প্রার্থী যশোবন্ত সিনহা যিনি অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালীন অর্থমন্ত্রী ছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অর্থাৎ এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রধান প্রার্থী প্রাক্তন বিজেপি মন্ত্রী বনাম প্রাক্তন বিজেপি মন্ত্রী । তবে , বিরোধী জোটে আপ , বিজেডি এবং আরো এক দুটি দল যশোবন্ত সিনহাকে এখনও পর্যন্ত সমর্থন করেনি । তাদের অবস্থান এখনও স্পষ্ট নয় ফলে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ সমর্থিত প্রার্থীর জয় প্রায় নিশ্চিত । তাছাড়া , আগের রাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে এনডিএর ভোটের মূল্য ছিল যৎসামান্য এবারে পশ্চিমবঙ্গে ক্ষমতায় না থাকলেও এনডিএর ভোটের মূল্য আগের থেকে অনেকটাই বেশি কারণ সাংসদ ও বিধায়করা এই ভোটদান করে থাকেন ।
