দেশজুড়ে কয়েকটি লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিজেপির ভালো ফলাফল হল । তিনটি লোকসভা উপনির্বাচনের দুটিতে বিজেপি এবং একটিতে অকালি দল জয়ী । উত্তরপ্রদেশে রামপুর ও আজমগড় লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি । এই দুটি আসন আগে বিজেপির ছিলনা । পাঞ্জাবে একটি লোকসভা উপনির্বাচনে জয়ী অকালি দল । অল্প ব্যবধানে হেরে গিয়েছে আম আদমি পার্টি । অপরদিকে ত্রিপুরার চারটি বিধানসভা উপনির্বাচনে তিনটিতে জয়ী হয়েছে বিজেপি , একটিতে জয়ী হয়েছে কংগ্রেস । আগরতলা আসনে জয়ী হয়েছে কংগ্রেস । অন্ধপ্রদেশের একটি বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে ওয়াই এস আর প্রার্থী । ঝাড়খন্ডে একটি আসনের উপনির্বাচনে এগিয়ে রয়েছে কংগ্রেস । দিল্লিতে একটি আসনে উপ-নির্বাচনে জয়ী হয়েছে আপ । উল্লেখ্য , এই উপনির্বাচনের ফলে সরকার পরিবর্তন হবেনা তবে ত্রিপুরাতে যে ট্রেন্ড তাতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি অনেকটা এগিয়ে । উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে সমাজবাদী পার্টিকে আরো কোণঠাসা করে ফেলেছে । পাঞ্জাবে আপ সদ্য ক্ষমতায় এলেও লোকসভা উপনির্বাচনে আসন ধরে রাখতে পারেনি তবে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ম্যাজিক অব্যাহত রয়েছে । অপরদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে যদি আগামী লোকসভা নির্বাচনের মহড়া ধরা হয় সেক্ষেত্রে বিজেপি তথা এনডিএ কিছুটা হলেও অ্যাডভান্টেজ ।

নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ফলাফল ।