রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ , অস্হায়ী কর্মচারীদের যোগ্যতার ভিত্তিতে স্হায়ীকরণ ও স্বচ্ছ্ব নিয়োগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে শুরু হয়েছে ধর্ণা । আজ ও কাল চলবে এই ধর্ণা । উপস্থিত রয়েছেন দীর্ঘদিন অনশন করা ভাস্কর ঘোষ ।

অপরদিকে কলকাতার শহীদ মিনারে এই ধর্ণা প্রায় সত্তর দিন হতে চললো । ইতিমধ্যে একাধিকবার কর্মবিরতি ও একদিনের ধর্মঘট পালিত হয়েছে । কোর্ট আগামী সতেরোই এপ্রিলের মধ্যে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে । আন্দোলনের ঝাঁঝ ক্রমশঃ বাড়াচ্ছে আন্দোলনকারীরা । দিল্লিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের সঙ্গে সাক্ষাৎ করবেন যৌথ মঞ্চের প্রতিনিধিরা ।
